1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে বাঁধা দেবে না ইরান

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মক্কা জোটে বাংলাদেশকে নিয়ে শংকিত নয় ইরান; হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানি জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

বৈঠক শেষে হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের রাষ্ট্রদূত জানান, উত্তেজনার মধ্যেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ দিয়ে বাংলাদেশের জ্বালানি ও এলএনজি (LNG) বহনকারী জাহাজগুলো কোনো ধরনের বাধা বা অসুবিধা ছাড়াই সম্পূর্ণ নিরাপদে যাতায়াত করতে পারবে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত ‘মক্কা প্যাক্ট’ বা মক্কা শান্তি চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরান এই জোটকে ইতিবাচকভাবে দেখে। বাংলাদেশ এই জোটে অংশ নিলেও ইরানের কোনো শঙ্কা নেই। এমনকি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে ইরানও এই উদ্যোগে যোগ দিতে আগ্রহী।

এছাড়াও বৈঠকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ যে ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ পররাষ্ট্রনীতি বজায় রাখছে, ইরানি রাষ্ট্রদূত তার উচ্চ প্রশংসা করেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচলে বাঁধা দেবে না ইরান

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন