
ময়মনসিংহের ফুলপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি রেজাউল করিম (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।দীর্ঘদিন বিদেশে পলাতক থাকার পর দেশে ফিরে বাশাটি এলাকায় অবস্থান করতেই পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনি।
গ্রেপ্তার রেজাউল করিম ফুলপুর উপজেলার বাশাটি মাইজপাড়া গ্রামের মৃত শাহ জামাল ওরফে নয়নের ছেলে। তিনি ফুলপুর থানার একটি হত্যা মামলার আসামি এবং আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান,হত্যা মামলার পর রেজাউল দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন।দেশে ফিরে বাশাটি এলাকায় অবস্থানের খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কৌশলে তাকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply