
ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিয়াম (২০) নামে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। তিনি ফুলপুর উপজেলার গড় পয়ারী গ্রামের বাসিন্দা।
আজ ৩ মার্চ (মঙ্গলবার) বিকেলে মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন এর গড় পয়ারী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে,বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত: বি’দ্যু’ৎস্পৃষ্ট হন সিয়াম।গুরুতর আ’হত অবস্থায় তাকে উ’দ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply