
যশোরের মণিরামপুরে চিহ্নিত সন্ত্রাসী বাবলা (৪৫) কে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৭০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাবলা ঝাঁপা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।
আজ বুধবার (৪রা মার্চ) ঝাঁপা পুলিশ উপ কেন্দ্রের এস আই সঙ্গীয় ফোর্স সহ তাকে ৭০ পিচ ইয়াবা সহ আটক করেছে। বাবলা রাজগঞ্জ বাজারের কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা।
তার পিতা আলাউদ্দিন ঝাঁপা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাবলার নামে এর আগেও মণিরামপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যপারে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত (ওসি) রজিউল্লাহ জানান, মনিরামপুরের চিহ্নিত মাদকসম্রাট বাবলাকে ঝাঁপা পুলিশ কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক তাকে ইয়াবাসহ আটক করেছে, বাবলার নামে মণিরামপুর থানায় এর আগেও একাধিক চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে।
Leave a Reply