
ময়মনসিংহের ধোবাউড়ায় পোড়াকান্দুলিয়া খাদ্য গুদাম থেকে গামারীতলা ইউনিয়ন পরিষদে আনা ভিজিএফ চালের ৩০ কেজির বস্তাগুলোতে সঠিক পরিমাপ দেওয়ার কথা থাকলে ও প্রতি বস্তায় চালের পরিমাণ কম পাওয়া অভিযোগ ওঠেছে।
আজ ৮ মার্চ (রবিবার) ভিজিএফ এর চাউল উত্তোলন করতে গেলে বিষয়টি সবার নজরে আসে। ডিও অনুযায়ী ৪/৫ টন কম নিয়ে তা যথাযথ ভাবে বিতরণ কি করে সম্ভব তা ওসিএলএসডি কে প্রশ্ন করেন।
জানা যায়, প্রতি বস্তায় ৩০ কেজি চাউল থাকার কথা কিন্তু ২৬ থেকে ২৮,২৯ কেজি করে প্রতি বস্তা চাল আছে বলে অভিযোগ করেন গামারীতলার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।
এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,চাল কম থাকলে তা ব্যবস্থা করা হবে।
Leave a Reply