
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪ নং গালাগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তারাকান্দা উপজেলা আওয়ামীলীগ এর বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল জিয়াকে শাহবাগ থানায় পুলিশে সোপর্দ করেছে জাতীয় বিপ্লবী মঞ্চ নামে একটি সংগঠন।
আজ ৯ মার্চ (সোমবার) হাইকোর্টে ব্যাক্তিগত কাজে গেলে ফিরে আসার পথে তাকে শাহবাগ এলাকায় জাতীয় বিপ্লবী মঞ্চ নামক সংগঠনের কেন্দ্রীয় নেতা আয়াশ ও তার সহযোগীগণ আটক করে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ তারাকান্দা উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গালাগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক জিয়াকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেছে জাতীয় বিপ্লবী মঞ্চ। তবে জিয়া বলেন, “আমি সাংগঠনিক কোন কাজে আসি নাই, একান্ত ব্যাক্তিগত প্রয়োজনে ঢাকা এসেছিলাম পথিমধ্যে এলাকার পরিচিত ক’জন মিলে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে আমাকে রিকশায় উঠিয়ে মোবাইল টাকাপয়সা নিয়ে টানাহেচরা করে থানায় সোপর্দ করে।
শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন,আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ও তার টাকা ও মোবাইল ফোনগুলি জব্দ করা হয়েছে। তারাকান্দা থানায় তার নামে একাধিক মামলা আছে বলে জানিয়েছেন জাতীয় বিপ্লবী মঞ্চের নেতৃবৃন্দ।

Leave a Reply