
ময়মনসিংহের ফুলপুরে উপজেলা এর ২নং ভাইটকান্দি ইউনিয়নে ১৩ বছরের স্কুল পড়ুয়া তরুণী মার্জিনা’কে জোরপূর্বক ধ’র্ষণ করেছে প্রতিবেশী এক বিবাহিত যুবক। লজ্জা ও অপমানে বিষপান করে সে তার অভিভাবকদের জানায়। ধর্ষিতার শারিরিক অবস্থার অবনতি হলে সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
অবশেষে গতকাল ৩০ মার্চ (সোমবার) ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। উক্ত ঘটনায় ভাইটকান্দি ইউনিয়নের বড়শুনই গ্রামের (ভিকটিমের পাশের বাড়ি) দুই সন্তানের জনক রুবেল মিয়া(২৫) নামের একজনে বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভিকটিমের পরিবার।
উক্ত ঘটনা’র সম্পূর্ণ তথ্য উদঘাটন করতে মাঠে নেমেছেন ফুলপুর থানার তদন্ত পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার একটি দল। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা জানিয়েছেন।

Leave a Reply