1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে ৯ম শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজ; পরিবারে উৎকণ্ঠা,থানায় জিডি

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত

ময়মনসিংহ শহরে মাহিয়া ইসলাম (১৫) ওরফে মম নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ঘটনার দুই দিন পার হলেও এখন পর্যন্ত মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাহিয়া ইসলাম ময়মনসিংহ শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী। তার পিতা মনিরুল ইসলাম গাজী এবং মাতা মোছাঃ আয়েশা আক্তার। গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে নতুন বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয় সে। কিন্তু এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিষয়টিকে স্বাভাবিক ভেবে তারা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়ি, বন্ধুবান্ধবের বাসা, আশপাশের এলাকা এমনকি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও খোঁজ নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও মেয়েটির কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং পরবর্তীতে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজ মাহিয়ার শারীরিক বর্ণনায় পরিবার জানায়, তার গায়ের রং ফর্সা, উচ্চতা প্রায় ৫ ফুট ৭ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার, চুল কালো এবং স্বাস্থ্য হালকা গড়নের। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সালোয়ার-কামিজ। বয়স মাত্র ১৫ বছর হওয়ায় পরিবারের সদস্যরা মেয়েটির নিরাপত্তা নিয়ে গভীর দুশ্চিন্তায় রয়েছেন।
পরিবারের সদস্যরা আরও জানান, প্রথমে নিজেরা খোঁজাখুঁজি করার কারণে থানায় জিডি করতে কিছুটা সময় লেগে যায়। তবে বিষয়টি জানার পর পুলিশ তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এবং মেয়েটিকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী আমরা গ্রহণ করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং মেয়েটিকে দ্রুত খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এদিকে মাহিয়া ইসলামের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা। একই সঙ্গে স্থানীয়দের কাছেও সহযোগিতা কামনা করেছেন তারা।
নবম শ্রেণির এক কিশোরী ছাত্রী হঠাৎ নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায়ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts
Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে ৯ম শ্রেণির স্কুলছাত্রী নিখোঁজ; পরিবারে উৎকণ্ঠা,থানায় জিডি

30 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.muktangannews24.com