
রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে গাছপালা ও বনভূমি উজাড়ে বন বিভাগও কম দায়ী নয়।
আজ শনিবার বেলা ১১টায় রাঙামাটি শহরের জিমনেশিয়াম মাঠে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন বিভাগকে আরও দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। বন রক্ষা করতে না পারলে পরিবেশ রক্ষা করা অসম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। আরও বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের জ্যেষ্ঠ সচিব এ কে এম আকমল হোসেন আজাদ, রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. আবদুল আওয়াল সরকার, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন নূয়েন খীসা, এবং দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এসম সাজ্জাদ হোসেন।
Leave a Reply