1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সাভারে স্কুলছাত্রীকে মারধর, যুবক আটক

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২০৯ বার পঠিত

সাভারের হেমায়েতপুর এলাকায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজ ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোছা. আফ্রিদা (১৪) টিফিনের সময় স্কুলের ভেতর থেকে বাইরে বের হলে অভিযুক্ত যুবক পারভেজ (৩২) তাকে রাস্তায় প্রকাশ্যে মারধর করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে যুবকটিকে আটক করে এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। আহত ছাত্রীকে সাভার থানার রোডে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষার্থী আফ্রিদা সাভারের শফিপুর এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের মেয়ে বলে জানা গেছে। আটক পারভেজ ঢাকার ধামরাই উপজেলার বাসনা গ্রামের চান্দু মিয়ার ছেলে।
সাভার থানার উপপরিদর্শক (এসআই) জানান, প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত যুবকটি মাদকাসক্ত। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

সাভারে স্কুলছাত্রীকে মারধর, যুবক আটক

29 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন