
ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার ভিটাপাড়া গ্রামের বাসিন্দা মৃত মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-মোঃ আমছর আলী, গত ২৪/০২/২০২৬ তারিখ সকালে পারিবারিক কাজে গাজীপুর হতে নিজ গ্রামের বাড়ি ময়মনসিংহে আসেন। তারপর হতেই তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।
গত ২৬/০২/২০২৬ তারিখ ইফতারের পর রাত অনুমান ৯টা সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা আসামী/আসামীরা পরিকল্পিতভাবে ভিকটিমকে ধারালো ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে হত্যা করে। পরবর্তীতে তার লাশ কোতোয়ালী মডেল থানাধীন অষ্টধার সেনপাড়া এলাকার সাহেব বাড়ীর উত্তর-পূর্ব কোণে রেললাইনের দক্ষিণ পার্শ্বে ধানক্ষেতের সেচের নালার উপর ফেলে রেখে যায়।
পুলিশ বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে ক্লু’লেস মামলার ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদের নিয়ে অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে।
আসামীরা হলো শিপন(১৬), নাজমুল(২৫), সজীব(২০)। বর্তমানে আইনী প্রক্রিয়া চলমান।
আসামিদের ভাষ্যমতে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
Leave a Reply