
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে সহোদর ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু হয়েছে।
গতকাল (২১ মার্চ ) বিকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এই ঘটনা ঘটে। ঙনিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুরচর এলাকার শের আলীর মেয়ে খাদিজা ও ছেলে আব্দুল মোতালেব এবং একই উপজেলার ডাকাতিয়াপাড়া এলাকার জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি এবং গামারিয়া এলাকার আবির ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদের উপর ড্রামের তৈরি ভাসমান সেতু দিয়ে অপর প্রান্তে চরে যাতায়াত ও বিনোদনের ব্যবস্থা করে পৌর কর্তৃপক্ষ।
ঈদের দিন হওয়ায় ঘুরতে আসা মানুষের প্রচন্ড ভিড় জমে মানুষের প্রচন্ড চাপে ভাসমান সেতুটি উল্টে মাঝখান ভেঙে মানুষজন পানিতে পড়ে যায়।
এ সময় বেশিরভাগ মানুষ সাঁতরে পাড়ে উঠে আসতে পারলেও বেশ কয়েকজন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে খাদিজা, আব্দুল মোতালেব, মায়ামনি এবং আবিরসহ অজ্ঞাত অপর একজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
Leave a Reply