
ময়মনসিংহের তারাকান্দায় ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আবু রাহাত (২২) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ( ৩১ মে) দিনগত রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু রাহাত ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার অর্জুনখিলা গ্রামের মোঃ আবুল হাশিমের ছেলে। তিনি তারাকান্দা ইউনিয়নের ধলীরকান্দা মাঠখলা সংলগ্ন রওজাতুল আতফাল নূরানীয়া হাফেজিয়া মাদরাসা ও জান্নাতুল মোবাশ্বিরা মহিলা মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) সজীব কুমার দাস জানান, ঈদুল আজহার ছুটির আগে মাদরাসা বন্ধ হওয়ার প্রাক্কালে শিক্ষক আবু রাহাত সকল শিক্ষার্থীকে ছুটি দিলেও ওই ১০ বছরের শিশু শিক্ষার্থীকে আটকে রেখে জোরপূর্বক বলাৎকার করেন। পরে বিষয়টি কাউকে না জানাতে শিশুটিকে নানা ভয়ভীতি দেখান।
Leave a Reply