
ময়মনসিংহের ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম এর নির্দেশে গত ৩১/০৫/২০২৬ তারিখ এসআই(নিঃ) মোঃ খাইরুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ সামস সুমন ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান করিয়া ধোবাউড়া থানাধীন পূর্ব বতিহালা গ্রামে জনৈক মোঃ উসমান আলী (৬৫) পিতা-মৃত সিরাজ আলী এর বসত বাড়ীর উত্তর পাশে কাঁচা রাস্তার উপর হইতে ০৩ জন ব্যক্তি ১। মোঃ মারফত আলী(৩৪), পিতা-মোঃ ইয়াকুব আলী, মাতামৃত- আমেনা খাতুন, সাং-রঘুরামপুর, থানা-ধোবাউড়া,জেলা- ময়মনসিংহ, ২। মোঃ নাঈম (২৪), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা- মর্জিনা খাতুন, সাং-বাঘবেড় পূর্বপাড়া,৩। মোঃআবু বক্কর(২৪)পিতা-মোঃ মতিউর রহমান,মাতা-সালমা আক্তার ,সাং-সিজকান্দি উভয় থানা-পূর্বধালা, জেলা নেত্রকোনাকে ইয়াবা সহ আটক করেন। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটর মূল্য আনুমানিক মূল্য-৪০০০০/-(চল্লিশ হাজার) টাকা। বতিহালা গ্রামবাসীর সহযোগিতায় এই মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে।
উক্ত বিষয়ে বাদীর এজাহারের ভিত্তিতে ধোবাউড়া থানার মামলা নং-০২, তাং-০১/০৬/২০২৬ খ্রিঃ ধারা- ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণীর ১০(ক)/৪১ রুজু করিয়া আসামীকে অদ্য ইং ০১/০৬/২০২৬ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply