1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক-২

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

নওগাঁর সাপাহারে ভারতীয় নেশাজাতীয় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকা জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাত ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর সোনাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৪৯/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাপাহার থানার সোনাডাঙ্গা আটবিল এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকাসহ দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছেলে মো. ইউসুফ আলী (৩৫) এবং একই গ্রামের সাবেদ আলীর ছেলে মো. মনিরুল (২৭)।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক-২

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন