
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সাহেব রামপুর ইউনিয়ন এর বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় এর এসোসিয়েট প্রফেসর, টিভি উপস্থাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ ড. মুশতাক ইবনে আয়ূবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলোচিত সমালোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী।
অল্প সময়ের সিদ্ধান্তে ও স্বল্প পরিসরে বিবাহ অনুষ্ঠান করায় শুধু উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চ্যানেল আই-এর কর্নধার ফরিদুর রেজা সাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো.রইছ উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রভিসি, সাবেক সচিব কবি রাম চন্দ্র দাস, টিভি ব্যক্তিত্ব, কবি আমিরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলেই তাদের দাম্পত্য জীবন সুখের হউক এ শুভ কামনা করেন।
Leave a Reply