
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এ কে এম আমিনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হওয়ায় পরিবার এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অধ্যাপক ডাঃ এ কে এম আমিনুল হক’র এই অর্জন শুধু পয়ারী ইউনিয়ন বা ফুলপুর-তারাকান্দা উপজেলার নয়, সমগ্র ময়মনসিংহবাসীর জন্য গর্বের বিষয়। শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে তাঁর অবদান আরও সমৃদ্ধ হোক—এই প্রত্যাশা করেছেন এলাকার আপামর জনসাধারণ। তাঁর নতুন দায়িত্ব সফল হোক এবং দেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা ও বিশ্বাস করেন সবাই।
ইতিমধ্যে তিনি পিতা সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আমজাদ আলী নামে দীর্ঘদিন যাবৎ একটি দাতব্য চিকিৎসালয় নিজ বাড়িতে চালিয়ে যাচ্ছেন। সেখানে বিনামূল্যে চিকিৎসা সহ বিভিন্ন পরীক্ষা ও ঔষধ সরবরাহ করা হয়। আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্যদ্রব্য,শীতবস্ত্র, বৃত্তি সহ আর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন। এলাকায় তিনি একজন সৎ মানসিকতার গরীবের বন্ধু হিসেবে সমধিক পরিচিত।
ডাঃ অধ্যাপক আমিনুল হক এর মতো একজন শিক্ষাবান্ধব ও শিক্ষানুরাগী মানুষ কে এই মহান দায়িত্ব দেওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন।
Leave a Reply