1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক- ১

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মামুন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পত্নীতলা থানাধীন নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে পুলিশ।

আটক মামুন হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি নিয়ামুল হক বলেন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক- ১

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন