1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

পত্নীতলায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য মো. এনামুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উদয়ন সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কবি ড. আবুল হায়াত ইসমাইল।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রুজিনা পারভীন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, কবি আহম্মদ হোসেন বাবু এবং জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন