
সবুজে ঘেরা এ দেশে
প্রভাতে পড়ে শিশিরের ছোঁয়া।
নীল আকাশে মেঘের সাথে মিশে যায়
দোয়েল, কোকিল, শালিক, মাছরাঙা।
সবুজের এ বাংলায় আছে ইতিহাস,
জাতীয় মাছ আমাদের ইলিশ।
পদ্মা, মেঘনা, যমুনা আর
শত নদীর ভিড়ে ফুটে ওঠে
আমার দেশ ইতিহাসের পাতায়।
কৃষকের ঘামে ভিজে যায়
এ বাংলার মাঠ।
দেশের মানুষের খাবারের জন্য
তাঁরা করে চাষ সারারাত।
একাত্তরের সেই চেতনা
যখন মনে পড়ে,
বুকের ভিতরে মশাল জ্বলে।
হিন্দু – মুসলমান – বৌদ্ধ – খ্রিস্টান
নানান ধর্মের দেশ।
সবাই মোরা বাংলাদেশী,
একে অপরের সুখে থাকি হাসিখুশি।
এ দেশে জন্ম নিয়ে ধন্য হয়েছি ভাই,
আবারও যদি জন্ম হয়,
এই সবুজ বাংলাতেই যেন হয়।
Leave a Reply