
তোমার রুপের বর্ণনা
তোমার শরীরের নীল শাড়িতেই লেখা।
তোমাকেই বেসেছি ভালো
ওগো সুরঙ্গনা।
সবুজ ঘাসে রয়েছিলে বসে
আমি পেয়েছি তোমায়
হাজার বছর পরের অপেক্ষা শেষে।
নীল সাদা মেঘে ছেয়ে গেছে আকাশ
আর সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে তুমি।
আমাদের মাঝে একটা টিয়া পাখি আসে,
ভালোবাসার ফসল হয়ে।
Leave a Reply