
নওগাঁর পত্নীতলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষিবিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও পূজা উদ্যাপনের বিষয়ে খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, পত্নীতলা উপজেলা বিএনপির সহসভাপতি সাদিকুল বারি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পত্নীতলা পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি সবুজ সাহা, সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাগর হোসেন প্রমুখ।
Leave a Reply