
নওগাঁর পত্নীতলা উপজেলার ৯ নম্বর ঘোষনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের গগনপুর বাজার, খিরসিন মোড়, নোধূনী মোড়সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় এবং তাঁর সমর্থনে ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে মোকসেদুল হক সিরি বলেন, নির্বাচিত হলে ঘোষনগর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং যুবক ও কৃষকদের কল্যাণে গুরুত্ব দেবেন।
এ সময় তাঁর অনুসারী ও স্থানীয় সমর্থকেরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে। নির্বাচিত হলে তিনি ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজ এগিয়ে নেবেন এবং তরুণদের কর্মসংস্থানে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।




Leave a Reply