1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

ধোবাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আব্দুল মতিন মাসুদ ধোবাউড়া( ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

ময়মনসিংহের ধোবাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) মুকসুদুস সালেহীন, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন তালুকদার, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল ফজল, ধোবাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আবদুল হালিম, এনসিপি সমন্বকারী আতিকুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা দেশের অন্যতম বৃহৎ সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব। ধোবাউড়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব যাতে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ধোবাউড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

08 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন