1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

মাসুদ রানা ঃ-- পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. গোলাম কায়ছার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. মোকসেদুল হক, সাদিকুল বাড়ি, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মো. মামুন হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সবুজ সাহা ও সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী , জনপ্রতিনিধি, সাংবাদিক সুধিজন প্রমূখ।

সভায় জানানো হয়, এ বছর পত্নীতলা উপজেলায় মোট ৮৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিসের প্রস্তুতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

12 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন