1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

◾দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল-দোকান!

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। নতুন এ সময়সূচি আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে ৫ অক্টোবর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর আগে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সময়সূচি কার্যকর ছিল।

তবে ২৩ অক্টোবর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাটের আগের সময়সূচি আবার কার্যকর হবে। অর্থাৎ সেদিন থেকে এসব প্রতিষ্ঠান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশে ব্যবসাপ্রতিষ্ঠান খোলার সময়সূচি নির্ধারণ করা হলেও দুর্গাপূজা উপলক্ষে কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার এই অনুমতি দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

◾দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল-দোকান!

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন