
জাতীয় সিরাত পাঠ-২০২৬ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে তারাকান্দা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আল আনান সাদ।
তার পিতার নাম আতিকুল ইসলাম একজন ব্যবসায়ী ও মাতা সালমা আক্তার একজন গৃহিণী।
জাতীয় সিরাত পাঠ-২০২৬ প্রতিযোগিতায় আল আনান সাদ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের পাশাপাশি দেশের ৬৪ জেলার প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
আল আনান সাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তারাকান্দা ১ নম্বর সদর ইউনিয়ন শাখার সংগ্রামী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে।
তার এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের সহযোদ্ধাদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা তার এ অর্জনকে তারাকান্দার জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য শুভকামনা জানিয়েছেন।
জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব অর্জন করায় আল আনান সাদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
Leave a Reply