
পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ও নজিপুর পৌর শ্রমিক দলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজার সভাপতিত্ব সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী সরদার, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক সাগর হোসেন, নজিপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকগণ প্রমূখ।
Leave a Reply