
ময়মনসিংহের ধোবাউড়ায় রাজিবপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি নেওয়া এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।
আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির উদ্যোগে ধোবাউড়া বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়।
পরে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে ধোবাউড়া থানায় প্রবেশ করেন। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্য,ককটেল বিস্ফোরন ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভে উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল,সদস্য সচিব আনিছুর রহমান মানিক,যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সহিংসতা বরদাশত করা হবে না। এসব কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
Leave a Reply