
ময়মনসিংহের তারাকান্দায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে উপজেলার কোদালদর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- তারাকান্দা উপজেলার বকশিমুল ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা শুভাগত দাস এবং কাকনী ব্লকে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ।
জানা গেছে, SIMCBP প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুরে তিন দিনব্যাপী SBCC প্রশিক্ষণে অংশ নিতে গত শুক্রবার তারা তারাকান্দা থেকে সেখানে যান। প্রশিক্ষণ শেষে সোমবার রাতে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থল/বাসায় ফিরছিলেন। পথে কোদালধর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
Leave a Reply