
চরফ্যাশনে ১৬ বছরের এক পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো রাকিব মাতাব্বর (২৯) কে গ্রেফতার করলে আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে। রাকিব মাতাব্বর উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মজিবল হকের ছেলে।
গত ২৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে চরফ্যাশন থানা পুলিশ তাকে আদালতে সফর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।
মামলা ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, মো রাকিব মাতাব্বর দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৪ জানুয়ারি জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে চরফ্যাশন বাজারের বকশি টাওয়ারের আবাসিক হোটেলের ৪০৩ নম্বর রুমে নিয়ে যায় রাকিব। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক প্রথমবার ধর্ষণ করা হয়।
পরবর্তীতে গত ২২ মে রাত ১২টার সময় রাকিব কৌশলে বাদীর বসতঘরে প্রবেশ করে কিশোরীর মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে পুনরায় তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর মা টের পেয়ে চিৎকার দিলে অভিযুক্ত রাকিব ধস্তাধস্তি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খলিলুর রহমান জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। সম্প্রতি র্যাব ঢাকা থেকে তাকে আটক করার পর চরফ্যাশন থানা পুলিশের একটি দল তাকে নিয়ে আসে। আদালত তাকে আসামিকে জেলহাজতে প্রেরণ করে।


Leave a Reply