
ময়মনসিংহের ফুলপুর পৌরসভার রাজস্ব তহবিল হতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) আমুয়াকান্দা বাজার সিনেমা হলের নতুন এইচবিবি রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেন,ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম।
পরিদর্শন শেষে তিনি বলেন, পৌরসভার ইতিহাসে এই প্রথম রাজস্ব আয় থেকে আমুয়াকান্দা বাজারের ড্রেইন ও রাস্তা নির্মাণে ২৪ লক্ষ টাকা অর্থ ব্যায় করা হচ্ছে। তাছাড়া আমুয়াকান্দা বাজার থেকে গরুহাট স্থানান্তর করে নতুন গরুহাট স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন চাওয়া হয়েছে। আশা করা যায় অনুমোদন দ্রুত সময়ে পাওয়া যাবে।
আমুয়াকান্দা বাজার রাস্তা ও ড্রেইনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য ডিপিপিতে অন্তর্ভুক্ত করে বাজেট চাওয়া হয়েছে। এছাড়া আমুয়াকান্দা বাজারের পেরিফেরি সম্পন্নকরণের কাজ দ্রুত সময়ে শেষ করা হবে।


Leave a Reply