
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পুলিশের আগস্ট মাসের, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
ধোবাউড়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি শফিকুল ইসলামের নেতৃত্বে মাদক, চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের কার্যক্রম জোরদার করা হয়েছে।
Leave a Reply