
ময়মনসিংহে দ্রুতগতির ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শিশুটি বর্তমানে অভিভাবকহীন অবস্থা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নগরীর ঢাকা বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন:- সোনিয়া ও সাদেক। তারা ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা। আহতরা হলেন- অটোরিকশাচালক হারুন ও নিহত সোনিয়ার ছেলে সাজিদ।
পুলিশ জানায়, সকালে ফুলবাড়িয়া উপজেলা থেকে সোনিয়া, তার সাত বছরের ছেলে সাজিদ ও সাদেককে নিয়ে ঢাকামুখী বাইপাস এলাকায় আসেন অটোরিকশাটি দিয়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদেক ও সোনিয়া মারা যান। পরে গুরুতর আহত সাজিদ ও অটোরিকশাচালক হারুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল আলম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply