1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাতে হবে না; সাভারে বিক্ষোভ মিছিল

পি.এইচ.এম. সাখাওয়াত, সাভার (ঢাকা)
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

সাভারে বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাভার পৌর ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে সাভার পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজ খান নাঈম নেতৃত্ব দেন। আয়োজকদের দাবি, মিছিলে সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে তাজ খান নাঈমের বক্তব্যে ‘সাভারে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না’—এমন বক্তব্য উঠে আসে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

আয়োজকদের ভাষ্য, দেশের চলমান পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টি কিংবা সরকারের উন্নয়ন কার্যক্রমে বাধা দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে এ কর্মসূচি পালন করেন।

মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। আয়োজকদের দাবি, পুরো কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, চলতি বছরের জুনে ঘোষিত ১৭১ সদস্যের সাভার পৌর ছাত্রদলের কমিটিতে তাজ খান নাঈমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

আওয়ামী লীগের ঠিকানা এই বাংলাতে হবে না; সাভারে বিক্ষোভ মিছিল

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন