
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড থাকলেও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে জটিলতা কাটেনি। প্রশাসনের প্রাণকেন্দ্রে ঢুকতে গিয়ে নিয়মিতই বিড়ম্বনায় পড়ছেন পেশাদার সাংবাদিকেরা।
এসএসসির ফল জানার নতুন পদ্ধতি
তথ্য অধিদপ্তর (পিআইডি) কর্তৃক প্রদত্ত বৈধ কার্ড দেখিয়েও অনেক সাংবাদিক সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। মাসের পর মাস ধরে এমন পরিস্থিতি চললেও এখনো কার্যকর কোনো সমাধান হয়নি।
এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, ‘ঢালাওভাবে কার্ড বাতিল বা পিআইডি কার্ড থাকার পরও সচিবালয়ে ঢুকতে না দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। বিষয়টির দ্রুত সমাধান প্রয়োজন।’
প্রতিরক্ষা সচিব পরিচয়ে প্রতারণা,সতর্কবার্তা আইএসপিআরের
সাংবাদিকেরা বলছেন, সচিবালয়ে যাতায়াত বাধাগ্রস্ত হওয়ায় তারা অনেক গুরুত্বপূর্ণ সরকারি তথ্য ও কর্মকাণ্ড কাভার করতে পারছেন না, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply