
প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিনের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
দিনে শিক্ষক,রাতে ডাকাত
মঙ্গলবার (৮ জুলাই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, কিছু অসাধু ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল সচিবের দাপ্তরিক পরিচয় ব্যবহার করে একাধিক মোবাইল নম্বর (০১৩৩৭-৪০৯৩১৮ ও ০১৩৩৯-০৫৪০০৮) ও হোয়াটসঅ্যাপ আইডির মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অনৈতিক সুবিধা দাবি করছে।
এসএসসির ফল জানার নতুন পদ্ধতি
এ ধরনের প্রতারণামূলক তৎপরতা বন্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে কেউ যেন এই ধরনের ফাঁদে না পড়ে, সে জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।
Leave a Reply