সিরাজগঞ্জের কামারখন্দে র্যাবের অভিযানের সময় নদীতে ঝাঁপ দিয়ে শাওন রেজা (২৪) নামের এক মাদককারবারির মৃত্যু হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ডিডি শাহবাজপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।নিহত শাওন ওই গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে।কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, র্যাব-১২ এর একটি টিম মাদকবিরোধী অভিযান চালিয়ে শাওনকে আটক করে। এ সময় তিনি পালানোর চেষ্টা করে পাশের ফুলজোড় নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শাওনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা ছিল।এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website
Leave a Reply