ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। আহত পুলিশ সদস্যরা হলেন—সদর থানার সাব-ইন্সপেক্টর কামাল হোসেন, কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মহেশপুর গ্রামের ৮০ বছর বয়সী মঙ্গল হোসেন তার ছেলে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন। বিকেলে এসআই কামাল হোসেন দুই কনস্টেবলসহ ঘটনাস্থলে অভিযোগের তদন্ত করতে গেলে অভিযুক্ত এবং তার পরিবারের সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা মারধরের শিকার হন।
আহত পুলিশ সদস্যদের মানিকগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান জানান, এসআই কামাল হোসেন সবচেয়ে বেশি আহত হয়েছেন; তার নাক ফেটে গেছে। বাকি দুজনও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত ও তার ছেলেকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।”
Leave a Reply