1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

একই পরিবারের একসাথে আপন-২ ভাইবোনের পানিতে ডুবে মৃত্যু; এলাকায় শোকের মাতম

নীহার বকুল :স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪১৬ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়ন এর গোপালদারিকেল গ্রামের একই পরিবারের ২ শিশু গর্তের পানিতে ডুবে মারা গেছে। গত ২ রাত ধরে তারাকান্দা উপজেলার বিভিন্ন জায়গায় প্রচন্ড ঝড়বৃষ্টির কারণে শুকনো গর্ত,নালা পুকুরে পানি জমে টইটম্বুর হয়ে গেছে তারই একটিতে পড়ে গিয়ে মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

জানা গেছে, আজ ১৬ মার্চ (সোমবার) তারাকান্দা উপজেলার কামারগাঁও ইউনিয়নের অন্তর্গত গোপালদারিকেল গ্রামের বাবুল মিয়ার পুত্র অলিউল্লাহ (২) ও তার চাচাতো বোন রাসেল মিয়ার কন্যা রুবি আক্তার (১৬ মাস) বাড়ির সকলের অগোচরে খেলার চলে বসতবাড়ি সংলগ্ন গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরিবার ও প্রতিবেশীরা অনেক খোজাখুজির পর তাদের গর্তের পানিতে ভেসে থাকতে দেখে। তাদের নিথর দেহ দেখে সবাই কান্নায় ভেঙ্গে পড়ে।

স্থানীয়রা উদ্ধার করে জরুরী চিকিৎসার জন্য তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আকস্মিক বর্ষায় ছোট শিশুদের সতর্কতার সাথে দেখবাল করতে অনুরোধ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ,যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

একই পরিবারের একসাথে আপন-২ ভাইবোনের পানিতে ডুবে মৃত্যু; এলাকায় শোকের মাতম

16 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন