1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ফুলপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

নীহার বকুল :স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবা সহ ২(দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদ্বয়-কাজিয়াকান্দা উপজেলার মোঃ শাহজাহান মিয়ার ছেলে রাসেল (৩৬) ও মোঃ মকবুল হোসেনের ছেলে সোহানুর রহমান সোহান (২৫)।

সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে পৌর এলাকার গোলচত্বর থেকে তাদের আটক করে থানা পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) মাদকদ্রব্য আইনের মামলায় তাদেরকে আদালতে সোপর্দ করে।

জানা যায়, অভিযানে আটককৃত অন্যতম আসামি রাসেলের বিরুদ্ধে পূর্বেও ফুলপুর থানায় ৮ টি এবং শেরপুর জেলার নকলা থানায় ০১টি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। অপর আসামি সোহানুর রহমান সোহান এর বিরুদ্ধে ফুলপুর থানায় ০১ টি হত্যা মামলা, ৬টি মাদক মামলা এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ০১টি মাদক মামলাসহ সর্বমোট ৮টি মামলা রয়েছে।

ঈদের আগে এই দুই মাদক সম্রাটকে ধরে আইনের আওতায় সোপর্দ করায় এলাকায় সাধারণ মানুষ সহ অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সবাই নিয়মিত মাদক বিরোধী টহল জোরদার করার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ফুলপুরে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

17 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন