1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩৩৩ বার পঠিত

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামালপুর জেলার মেয়ে রিজু’র মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।

আজ ১৮মার্চ (বুধবার) এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলা শহরে। ঠিক কি কারণে বা কি করে রিজু ছাদ থেকে পড়ে গেলো তা সঠিক জানা না গেলেও এ বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ঘটনার বিবরণে জানা যায়, কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত উম্মে হাবিবা রিজু জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের শ্যামেরপাড়া গ্রামের মেয়ে। শিবপুর এসএইচএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদ মাস্টারের আদরের কন্যা।
তার নিহত হওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে সেখানে কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। সহপাঠীরাও এ সময় কান্নায় ভেঙে পড়েন। ঠিক কি কারণে এমন দুর্ঘটনা ঘটেছে নাকি এটা স্বেচ্ছায় আত্মহনন তা নিয়ে নানান আলোচনা চলছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

18 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন