
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী “জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাশুয়া কবিরপুর” মাদরাসার ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি ও খোতবা প্রদান করেন ১৪৭,ময়মনসিংহ -২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মুফতি মুহাম্মাদুল্লাহ।
গতকাল ২১ মার্চ ২০২৬, (শনিবার) সকাল ৯টা ৩০ মিনিটে নিজ এলাকা ফুলপুর’র রহিমগঞ্জ জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম বাশুয়া কবিরপুর মাদরাসা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি ও খোতবা প্রদান করে মুফতি মুহাম্মাদুল্লাহ ময়মনসিংহ-২( ফুলপুর তারাকান্দা) সাংসদ এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন।
তিনি নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সেইসাথে নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে তিনি আন্তরিকভাবে কুশল বিনিময় করেন এভাবেই ভাগ করে নেন ঈদের আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন।
Leave a Reply