1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

তারাকান্দা’র সকল ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৩০১ বার পঠিত

তারাকান্দা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের তৎপরতার অংশ হিসেবে প্রতিনিয়ত প্রশাসন কাজ করে যাচ্ছেন।

গতকাল ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার) জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস, এম, নাজমুস ছালেহীন তারাকান্দা উপজেলার ৫টি ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

পরিদর্শনের সময় ঢাকুয়া ইউনিয়নের ‘আড়িয়াল ফিলিং স্টেশন’ এবং তারাকান্দা ইউনিয়নের ‘হিমালয় ফিলিং স্টেশন’ এর মজুদ ট্যাংক পরীক্ষা করা হয়। বিক্রয়যোগ্য পেট্রোলিয়াম পাওয়া গেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় তেল বিক্রয় কার্যক্রম চালু করা হয়, এবং পরবর্তী সময় নিয়মমাফিক তেল সরবরাহ না করলে জরিমানা করা হবে বলে সর্তকীকরণ করা হয়।

অপরদিকে, ‘চৌধুরী ফিলিং স্টেশন’ এবং ‘জামান ফিলিং স্টেশন’–এ পেট্রোল ও অকটেনের মজুদ অনুপস্থিত থাকায়, প্রাপ্তি সাপেক্ষে বিক্রয় কার্যক্রম পুনরায় চালু করার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে সব ফিলিং স্টেশনে ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরবাসী ও গ্রাহকদের প্রতি অনুরোধ করা হয়েছে বিভ্রান্ত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল ক্রয় করতে।

মোবাইল কোর্ট পরিচালনা করার সময় তারাকান্দা থানার একটি পুলিশ টিমও সহযোগিতা করেছেন।

জেলা প্রশাসন, ময়মনসিংহ, নাগরিকদের তেল সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রেশনিং পদ্ধতির মাধ্যমে তেল সরবরাহ করায় স্বাভাবিক সময়ের চেয়ে একটু সমস্যা হচ্ছে বলে পাম্প মালিকগণ জানান।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

তারাকান্দা'র সকল ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট, সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর প্রশাসন

29 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন