
ময়মনসিংহের ফুলপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও দেশের জাতীয় হা-ডু-ডু খেলার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। খেলাটি সিংহেশ্বর ইউনিয়নের মধ্যে ভাটপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছিল।
আজ ২২মার্চ (রবিবার) বিকাল ৪টায় ভাটপাড়া গ্রামে এক বিশাল গ্যালারিতে হা-ডু-ডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতেই ভাটপাড়া গ্রামের যুব সমাজের সভাপতি মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে হা-ডু-ডু খেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৪৭,ময়মনসিংহ-২ (ফুলপুর – তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ।
খেলায় শেরপুর জেলার নকলা উপজেলার “নকলা মধ্য পোয়াভাগ মালিক প্রবাসী” পেয়েছে ৫ পয়েন্ট এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার “ফুলপুর নুপুর ডেকোরেশন” পেয়েছে ৮ পয়েন্ট।
টান টান উত্তেজনা তমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হা-ডু-ডু খেলাটি দেখতে হাজারো মানুষের ঢল নামে।এসময় হাজার হাজার দর্শকের উল্লাসে মুখরিত ছিল খেলার মাঠ। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলাটি আয়োজন করায় প্রশংসায় পঞ্চমুখ আয়োজকবৃন্দ।
এছাড়াও হা-ডু-ডু খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মহানগরের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোঃ আনোয়ার হাসান (সুজন), সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল হক, সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল মোতালেব সহ আলহাজ্ব ইদ্রিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন প্রমুখ।
টুর্নামেন্টেের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিরো মোটরসাইকেল প্রদান করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ময়মনসিংহ মহানগরের জামায়াতে ইসলামী’র এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোঃ আনোয়ার হাসান (সুজন)। পুরস্কার পর্বের অনুষ্ঠানটি পরিচালনা করেন, ভাটপাড়া গ্রামের যুব সমাজের সহ-সভাপতি আনিসুর রহমান । রেফারির দায়িত্ব পালন করেন যুব সমাজের সাধারণ সম্পাদক সদর আলী , সার্বিক সহযোগিতা করেন জুয়েল মিয়া । আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন ফুলপুর থানা পুলিশ প্রশাসন।
Leave a Reply