
ময়মনসিংহের ফুলপুর উপজেলার চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন ও শিক্ষার্থীদের মধ্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ সাইফুল রহমান।
৯ এপ্রিল (বৃহস্পতিবার) জেলা প্রশাসক ফুলপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ভোধন শেষে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয পরিদর্শন করে শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দঘন পরিবেশে কথা বলেন ও তাদের কে বৃক্ষরোপনে উৎসাহী করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা প্রমুখ।
Leave a Reply