1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ময়মনসিংহে পিতার হাতে পুত্র খুন

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন এর রায়েরগ্রামে নিজ পিতার হাতে ৬ বছরের শিশু লাবিব হত্যার অভিযোগ উঠেছে।

১ এপ্রিল (বুধবার) চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী ও থানা পুলিশ।

জানা যায়,শিশুটি মায়ের সঙ্গে তার নানার বাড়িতে বসবাস করতো, লাবিব কে তার নিজ পিতা ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে—এমনটাই ধারণা করছেন থানা পুলিশ। লাবিব এর লাশ পাওয়ার পর থেকেই তার পিতা পলাতক আছে।

এলাকাবাসী আফসোস করে বলছে,”ভাবতেই কষ্ট লাগে—যার কোলে থাকার কথা নিরাপদে, সেই বাবার হাতেই শেষ হলো একটি নিষ্পাপ প্রাণ!”
অভিযুক্ত পাষণ্ড পিতাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পারিবারিক সমস্যার কারণে এমন একটি অবুঝ সুন্দর শিশু হত্যা করা জগণ্য অপরাধ। এমন পিতার মাঝে কোন মনুষ্যত্ব নেই তাই তার বেঁচে থাকার কোন অধিকার নেই বলে এলাকাবাসী জানিয়েছেন। দ্রুত আইনী প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের ফাঁসী দাবি করেছেন শিশু লাবিব এর মা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ময়মনসিংহে পিতার হাতে পুত্র খুন

01 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন