1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

ফুলপুর সড়ক দূর্ঘটনায় ঠিকাদার রিয়াদ নিহত এবং আরও ১জন আহত

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩০ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় একজন মাটির সরবরাহকারী নিহত হয়েছে। তিনি কাঠ ব্যবসার সাথেও সম্পৃক্ত ছিলেন বলে জানা যায়।

আজ ১ এপ্রিল (বুধবার) রাত ৩ ঘটিকার সময়
এই মর্মান্তিক দুর্ঘটনাটি ময়মনসিংহ -শেরপুর আঞ্চলিক হাইওয়ে রোডের কাড়াহা ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে ঘটেছে।

জানা যায়, ফুলপুর পৌরসভার দিউ এলাকার নবী হোসেন এর ছেলে রিয়াদ (২৪) নামে যুবদলনেতা ও মাটির ঠিকাদার নিজস্ব কাজে ড্রাম ট্রাকে করে যাওয়ার পথে ওভার স্পিডে সামনের গাড়িকে ধাক্কা দিলে ড্রাইভারসহ দূইজন কেবিনে আটকা পড়ে। সজোড়ে ধাক্কায় কেবিনটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় এলাকাবাসী চেষ্টা করে বের করতে না পেরে ফুলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফোন দেয়, ফায়ার সার্ভিস এসে গাড়ী কেটে রিয়াদ কে মৃত ও ড্রাইভারকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ফুলপুর সড়ক দূর্ঘটনায় ঠিকাদার রিয়াদ নিহত এবং আরও ১জন আহত

01 April 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন