


মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়নের বিএনপি নেতা রেজাউল করিম রঞ্জু নিজদলীয় প্রতিপক্ষ গ্রুপের হাতে হামলার শিকার হয়েছেন বলে প্রদক্ষদর্শী প্রতিবেশি নাসির উদ্দিন এবং এলাকাবাসির তথ্যেভিত্তিতে এ খবর জানাযায়।
এজাহার বর্নীত ঘটনার বিবরণে, গত ৭ এপ্রিল ২০২৬ ইং রোজ( মঙ্গলবার)রাত প্রায় ৯টার দিকে ব্যক্তিগত কাজ শেষে এলাকায় ফেরার পথে।পথমধ্যে তার পার্শ্ববর্তী এলাকা নয়াকান্দী গ্রামের কুব্বাত ঢালীর ছেলে ও আরুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি রউফ ঢালী এবং সাধারণ সম্পাদক চঞ্চল হোসেনসহ কয়েকজনের সঙ্গে দেখা হয় এবং পূর্ব শত্রুতা জের ধরে তাহারা ভিকটিম রেজাউল করিম রঞ্জুর পথরুদ্ধ করে বাকবিতণ্ডায় লিপ্ত হয়ে পরিবেশ উত্তপ্তের সৃষ্টি করে তাদের মধ্যে ধাক্কাধাক্কি পর্যায়ে উপনিত হয়।পরিস্থিতির অবনতি দেখে ঐখান থেকে তিনি পাশকাটিয়ে তার প্রতিবেশী নাসিরুদ্দিন এর সাথে মান্দ্রাখোলা বাজারে চলে আসেন।অপদিকে রউফ ঢালী, চঞ্চল হোসেন, রাজীব, কাওছার সাদ্দামসহ কয়েকজনকে যুক্ত করে পুনরায় তাকে মারার উদ্দেশ্য নিয়ে চাইনিজ কুড়াল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। এবং ভিকটিম
রেজাউল করিম রঞ্জুর উপর হামলা করে।অতকিত হামলায় নিরুপায় হয়ে ভিকটিম ভয়ে ডাকচিৎকার দিতে থাকে এবং মাটিতে পড়ে যায়। তার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসে।এ দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।সাথে সাথেই উপস্থিত লোকজন গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকা ভিকটিমকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয় ।অল্পের জন্য প্রাণে বেচেঁ গেলে ও গুরুতর আহত হন তিনি।
এ ঘটনায় ভিটটিমের স্ত্রী বাদী হয়ে শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন।এবং পুলিশ ঘটনাটি তদন্ত করছেন বলে জানা যায় ।
Leave a Reply