1. ssnurnahar19@gmail.com : Mohammad RAHMAN : Mohammad RAHMAN
  2. muktanganpratidin@gmail.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

ফুলপুরে দোকানে সার সংকট, বাড়তি টাকা দিলেই মেলে!

নীহার বকুল:স্টাফ রিপোর্টার -মুক্তাঙ্গঁন প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১০৭ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন সার বিক্রির দোকানে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে।কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত দামে সার চাইলে নানা অজুহাতে দোকানিরা সার নেই বলে ফিরিয়ে দিচ্ছেন।অথচ বাড়তি টাকা দিতে রাজি হলেই মিলছে কাঙ্ক্ষিত সার।

কৃষকদের দাবি, আমন মৌসুমে সারের চাহিদা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। এতে একদিকে কৃষকের উৎপাদন খরচ বাড়ছে,অন্যদিকে সময়মতো সার না পাওয়ায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন তাঁরা।

কৃষকদের অভিযোগ,সার বিক্রিতে অনিয়ম বন্ধে নিয়মিত বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছেন।ফলে সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সার নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন।

কৃষকদের স্বার্থে দ্রুত অভিযান চালিয়ে সারের মজুত, বিক্রয়মূল্য ও ডিলারদের কার্যক্রম যাচাই করার দাবি উঠেছে।একই সঙ্গে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি প্রমাণিত হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Share this news as a Photo Card

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com

ফুলপুরে দোকানে সার সংকট, বাড়তি টাকা দিলেই মেলে!

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
মুক্তাঙ্গঁন প্রতিদিন